ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:১৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 59

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির

সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।

এ সময় পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন আইজিপি।

তিনি জানান, গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সর্বশেষ আপডেট ০১:১৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬