ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৮৭২

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 7

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৮৭২

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৮৭২ জন।

শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষায় আরও ১২১ জনের হাম শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে মোট হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৪১ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৬ হাজার ১৮০ জন এবং উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮৪০ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৮৭২

সর্বশেষ আপডেট ০৫:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬