ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিষেকেই হামজার জোড়া গোল, তবু হার বার্সেলোনার

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 10

অভিষেকেই হামজার জোড়া গোল, তবু হার বার্সেলোনার

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত অভিষেক করেছেন বার্সেলোনার ১৮ বছর বয়সী ফরোয়ার্ড হামজা আবদেলকরিম। জোড়া গোল করে দলকে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে বার্মিংহাম সিটির কাছে ৩-২ ব্যবধানে হেরে গেছে কাতালান জায়ান্টরা।

ইংল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ৩১তম মিনিটে অগাস্ট প্রিসকের গোলে এগিয়ে যায় বার্মিংহাম। তবে ৪২তম মিনিটে নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান আবদেলকরিম।

দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে রুনি বার্গদজির শট গোলরক্ষক জেমস বিডল ঠেকিয়ে দিলেও ফিরতি বলে দ্রুততম সময়ে জালে বল জড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন এই মিশরীয় তরুণ। কিন্তু আট মিনিট পর জন সোলিস গোল করে আবারও সমতায় ফেরান বার্মিংহামকে।

এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বার্সেলোনার রুনি বার্গদজি ও ব্রায়ান ফারিনাস পেনাল্টি মিস করলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বার্মিংহাম। টাইব্রেকারে নায়ক হন গোলরক্ষক জেমস বিডল।

বার্সেলোনার কোচ হানসি ফ্লিকের জন্য সবচেয়ে বড় ইতিবাচক দিক ছিল হামজা আবদেলকরিমের পারফরম্যান্স। বিশ্বকাপে মিশরের হয়ে খেলা এই তরুণ ম্যাচে নেওয়া দুই শট থেকেই দুটি গোল করেন এবং সর্বোচ্চ সাতটি দ্বৈরথে জয় পান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অভিষেকেই হামজার জোড়া গোল, তবু হার বার্সেলোনার

সর্বশেষ আপডেট ১২:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬