ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, মিলল জর্দার কৌটা-পান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 11

দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, মিলল জর্দার কৌটা-পান

রাজধানীর ফার্মগেট ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় শনিবার (১ আগস্ট) সকালে দুটি সন্দেহজনক পরিত্যক্ত বস্তু ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি পরীক্ষা করে।

পরীক্ষা-নিরীক্ষা শেষে পুলিশ নিশ্চিত হয়, দুটি স্থানেই কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু ছিল না। পরে নগরবাসীকে গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে প্রথমে বোমা সন্দেহের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি এক্স-রে স্ক্যান করে। স্ক্যানে ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু দেখা যাওয়ায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে ব্যাগটি নিরাপদে খোলা হয়।

পরে দেখা যায়, ব্যাগের ভেতরে ছিল একটি জর্দার কৌটা ও পান। সেখানে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

অন্যদিকে, ফার্মগেট এলাকায় একটি পরিত্যক্ত বস্তা নিয়েও বোমা সন্দেহের খবর পায় পুলিশ। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রি পদ্ধতিতে বস্তাটি পরীক্ষা করে। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। একই সঙ্গে সন্দেহজনক কোনো বস্তু দেখলে আতঙ্ক না ছড়িয়ে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, মিলল জর্দার কৌটা-পান

সর্বশেষ আপডেট ০৩:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬