ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ ইসির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৮:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 9

নির্বাচন কমিশন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের অন্তর্ভুক্ত করেই এ তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকা অনুযায়ীই আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার হোসেন।

ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর চূড়ান্ত হালনাগাদে ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।

ইসি সচিব জানান, ৩১ আগস্টের পর যারা নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন, তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন না।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। তবে এখনো এসব নির্বাচনের তফসিল বা সময়সূচি চূড়ান্ত করা হয়নি।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়েও সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন ইসি সচিব। তিনি জানান, এ উপনির্বাচনের তারিখ ও তফসিলও এখনো চূড়ান্ত হয়নি। কমিশনের বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সোমবার নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

একই সঙ্গে তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও নির্বাচন কমিশন চাইলে অতীতের মতো ইউএনডিপি সহযোগিতা করতে আগ্রহী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ ইসির

সর্বশেষ আপডেট ০৩:১৮:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬