ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০৩:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 28

চরফ্যাশনে পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ভোলার চরফ্যাশনে ১৬ বছর বয়সী এক পরীক্ষার্থীকে বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. রাকিব মাতাব্বর (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাকিব মাতাব্বর উপজেলার ওমরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত মজিবল হকের ছেলে।

পুলিশ জানায়, গত ২৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা রাকিবকে গ্রেপ্তার করেন। পরে তাকে চরফ্যাশন থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মো. আলমগীর বাদী হয়ে গত ২২ মে চরফ্যাশন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটির নম্বর ২৬।

এজাহারে বলা হয়, রাকিব দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। গত ১৪ জানুয়ারি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে তাকে চরফ্যাশন বাজারের একটি আবাসিক হোটেলের ৪০৩ নম্বর কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২২ মে রাত ১২টার দিকে রাকিব কৌশলে ওই শিক্ষার্থীর বাড়িতে প্রবেশ করেন। পরে মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে তাকে আবারও ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর মা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে রাকিব ধস্তাধস্তি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, মামলার পর থেকেই রাকিব পলাতক ছিলেন। পরে ঢাকায় অভিযান চালিয়ে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। এরপর চরফ্যাশন থানা পুলিশের একটি দল তাকে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৩:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬