ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 14

রাষ্ট্রপতি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা নির্বাচন কমিশনের (ইসি) কাছে পাঠিয়েছে সংসদ সচিবালয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) তালিকাটি ইসির কাছে পৌঁছায়।

ভোটার তালিকা হাতে পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের তালিকা চেয়েছিল ইসি। গত সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ভোটার তালিকা পাওয়ার পর কমিশন নির্বাচনের তফসিল ও অন্যান্য বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে।

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর থেকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে কেবল জাতীয় সংসদের সদস্যরাই অংশ নেন। সেই অনুযায়ী সংসদ সদস্যদের তালিকাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা হিসেবে ব্যবহার করবে নির্বাচন কমিশন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে

সর্বশেষ আপডেট ০১:৩২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬