ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনার পাড়ে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০৩:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 7

মেঘনার পাড়ে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে লাশটির মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

রোববার (৩০ আগস্ট) উপজেলার বেতুয়া প্রশান্তি পার্কসংলগ্ন মেঘনা নদীর পাড়ে ব্লক পাথরের স্তূপের মধ্যে লাশটি আটকে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

স্থানীয়রা জানান, লাশটির মুখমণ্ডল মারাত্মকভাবে বিকৃত হয়ে গেছে। এ কারণে এটি পুরুষ নাকি নারী, তাৎক্ষণিকভাবে সেটিও নিশ্চিত হওয়া যায়নি। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

সংবাদ পেয়ে চরফ্যাশন থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া শুরু করে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, লাশটি বেশ কয়েকদিন পানিতে থাকার কারণে পচন ধরেছে এবং মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো এলাকা থেকে জোয়ারের পানিতে লাশটি ভেসে এসে এখানে আটকা পড়েছে।

তিনি আরও জানান, ডিএনএ পরীক্ষা ও অন্যান্য আলামতের মাধ্যমে লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মেঘনার পাড়ে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

সর্বশেষ আপডেট ০৩:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬