ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশন ফরেস্ট অফিস পুকুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
  • সর্বশেষ আপডেট ০৮:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 24

চরফ্যাশন উপজেলা সদর ফরেস্ট অফিসের পুকুর থেকে কালা মিয়া (৮০) নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে স্থানীয় সূত্রে ৯৯৯-এ খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। নিহত কালা মিয়া চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত সৈয়দ আহাম্মদের ছেলে।

থানা পুলিশের এসআই ছিদ্দিকুর রহমান জানান, নিহতের ছেলে মিজানের ভাষ্যমতে, প্রায় ৩৫–৪০ বছর বয়সে কালা মিয়া মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর একাধিকবার পরিবারের লোকজন তাকে বাড়িতে ফিরিয়ে এনে চিকিৎসা করালেও তিনি পুরোপুরি সুস্থ হননি। দীর্ঘ সময় ধরে তিনি উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট ও হাটবাজারে ঘুরে বেড়াতেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের ছেলে মিজান আশঙ্কা প্রকাশ করেছেন, তাকে কেউ হত্যা করে পুকুরে ফেলে দিতে পারে। এ কারণেই মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশন ফরেস্ট অফিস পুকুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৮:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬