ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মহিলা পরিষদের প্রতিবেদন

আগস্টে ২৫২ নারী ও কন্যা নির্যাতনের শিকার

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 36

বাংলাদেশ মহিলা পরিষদ

২০২৬ সালের আগস্ট মাসে দেশে মোট ২৫২ জন নারী ও কন্যা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ১১৮ জন কন্যা এবং ১৩৪ জন নারী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের প্রকাশিত আগস্ট মাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, আগস্টে ধর্ষণের শিকার হয়েছেন মোট ৫৪ জন নারী ও কন্যা। তাঁদের মধ্যে ৩৬ জন কন্যা ও ১৮ জন নারী। এ ছাড়া ৮ জন কন্যাসহ ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ১ জন কন্যাসহ ২ জন। পাশাপাশি ১১ জন কন্যাসহ ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

মহিলা পরিষদের হিসাবে, আগস্টে যৌন সহিংসতার শিকার হয়েছেন ৩০ জন। তাঁদের মধ্যে ২৪ জন কন্যা ও ৬ জন নারী। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১২ জন কন্যাসহ ১৪ জন এবং উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৮ জন কন্যাসহ ৯ জন। এ ছাড়া সাইবার সহিংসতার শিকার হয়েছেন ৪ জন কন্যাসহ ৭ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৫৫ জন; যাঁদের মধ্যে ১০ জন কন্যা ও ৪৫ জন নারী। হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে ১টি। রহস্যজনক মৃত্যু হয়েছে ৫ জন কন্যা ও ২১ জন নারীসহ মোট ২৬ জনের।

এ ছাড়া আত্মহত্যা করেছেন ৩ জন কন্যাসহ ১৪ জন। এর মধ্যে একজন আত্মহত্যায় প্ররোচনার শিকার হয়েছেন। একজন কন্যা আত্মহত্যার চেষ্টা করেছেন। অগ্নিদগ্ধের শিকার হয়েছেন ৩ জন এবং অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন ২ জন।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৬ জন। তাঁদের মধ্যে ৩ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২ জন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন কন্যাসহ ৫ জন। তাঁদের মধ্যে ৩ জন কন্যাসহ ৪ জন গৃহকর্মী হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া ২ জন কন্যা অপহরণের শিকার হয়েছেন।

আগস্টে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৫ জন কন্যাসহ ২৮ জন। ৫ জনের বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে। পাশাপাশি বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন কন্যাসহ আরও ৬ জন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মহিলা পরিষদের প্রতিবেদন

আগস্টে ২৫২ নারী ও কন্যা নির্যাতনের শিকার

সর্বশেষ আপডেট ০৭:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬