ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোহাগী জাহান তনু হত্যা মামলা

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 60

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে। তারা হলেন সাবেক সার্জেন্ট মো. জাহিদুজ্জামান ও সাবেক সৈনিক মো. শাহীন আলম।

বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা (ইন্টারপোল) পৃথকভাবে তাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তনু হত্যাকাণ্ডের তদন্তের একপর্যায়ে জাহিদুজ্জামান ও শাহীন আলমের ডিএনএ নমুনা সংগ্রহের প্রয়োজন দেখা দেয়। তাদের নমুনা সংগ্রহের জন্য উদ্যোগ নেওয়া হলেও পরবর্তী সময়ে তাদের আর পাওয়া যায়নি। এরপর তাদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়।

তবে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে রেড নোটিশ জারির তথ্য জানানো হলেও ইন্টারপোলের সর্বজনীন ওয়েবসাইটে তাদের নাম বা এ-সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বুধবার পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা ব্যাখ্যা দিয়ে জানান, ইন্টারপোলের সব রেড নোটিশ তাদের পাবলিক ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। কোনো দেশের অনুরোধে পলাতক ব্যক্তির বিরুদ্ধে রেড নোটিশ জারি হলে তা সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আন্তর্জাতিক সংস্থা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হতে পারে।

তনু হত্যাকাণ্ডের সময় মো. জাহিদুজ্জামান কুমিল্লা সেনানিবাসে সার্জেন্ট এবং মো. শাহীন আলম সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।

এ মামলায় এরই মধ্যে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। ২০২৩ সালে সেনাবাহিনী থেকে অবসর নেওয়া হাফিজুর রহমান তনু হত্যার সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সোহাগী জাহান তনু হত্যা মামলা

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

সর্বশেষ আপডেট ০৯:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬