ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে বাঁচা মরং বিদ্যালয়ের পাঠদান

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০৪:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 78

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে বাঁচা মরং বিদ্যালয়ের পাঠদান

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাঁচা মরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। দীর্ঘদিন ধরে ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ার পাশাপাশি বৃষ্টির সময় ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হলেও শ্রেণিকক্ষ রয়েছে মাত্র দুটি। ফলে একাধিক শ্রেণির শিক্ষার্থীদের একই কক্ষে পাঠদান করতে হচ্ছে। এতে যেমন শ্রেণিকক্ষ সংকট তৈরি হয়েছে, তেমনি ঝুঁকিপূর্ণ ভবনের কারণে বেড়েছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনের দেয়ালসহ বিভিন্ন অংশে ফাটল রয়েছে। বৃষ্টির সময় ছাদ চুইয়ে শ্রেণিকক্ষের ভেতরে পানি পড়ে। এতে পাঠদানের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। দুটি কক্ষেই একাধিক শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, ভবনের দেয়ালে ফাটল ধরেছে এবং বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অভিভাবকেরাও সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে উদ্বিগ্ন থাকেন। মাত্র দুটি কক্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করাতে হচ্ছে। নানা সমস্যার মধ্যেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত। দ্রুত নতুন ভবন নির্মাণ এবং পর্যাপ্ত শ্রেণিকক্ষের ব্যবস্থা করা প্রয়োজন।

দীঘিনালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কণিকা খীশা বলেন, বিদ্যালয়টির ভবন ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়টি তারা অবগত। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন তিনি।

অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ করে দ্রুত নতুন ভবন নির্মাণ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে বাঁচা মরং বিদ্যালয়ের পাঠদান

সর্বশেষ আপডেট ০৪:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬