ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিডও সনদের দুই ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহারের দাবি

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 214

সিডও সনদের দুই ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহারের দাবি

নারীর নাগরিক অধিকার ও সম্পদ-সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত করতে নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ (সিডও) সনদের ধারা-২ এবং ধারা-১৬(১)(গ) থেকে বাংলাদেশের সংরক্ষণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা।

আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। বিশেষ অতিথি ছিলেন ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম অ্যানালিস্ট ও ইউনিট ম্যানেজার (জেন্ডার রেসপনসিভ গভর্ন্যান্স) তপতী সাহা এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উইমেন ফর উইমেনের সভাপতি, দীপ্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকিয়া কে হাসান; বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট সালমা আলী; বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী; স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর চন্দন লাহিড়ী; ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি ইশরাত জাহান ঊর্মি এবং উইমেন উইথ ডিজঅ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের আন্তর্জাতিক উপপরিষদের সদস্য লুনা নূর। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মালেকা বানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক ড. সিউতি সবুর।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, সিডও সনদের প্রতি বাংলাদেশের অঙ্গীকার দীর্ঘদিনের। সিডও শ্যাডো রিপোর্ট প্রণয়নকে সরকার গুরুত্বের সঙ্গে দেখে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি নাগরিক সমাজের অংশগ্রহণের মাধ্যমে কোথায় ঘাটতি রয়েছে এবং কী কী অর্জন হয়েছে, সেগুলো চিহ্নিত করে আলোচনা করা প্রয়োজন।

তিনি বলেন, সভায় উত্থাপিত দাবিগুলো তিনি সংসদে তুলে ধরবেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নারীর সমান অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ইউএন উইমেন বাংলাদেশের তপতী সাহা বলেন, সব ধরনের বৈষম্য দূর করার আন্তর্জাতিক মানদণ্ড হলো সিডও। ২০১৬ সালে সিডও কমিটি সনদের দুটি ধারার সংরক্ষণ পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছিল। আগামী বছর সিডও কমিটির পরবর্তী পর্যবেক্ষণে গত ১০ বছরের অগ্রগতিও উঠে আসবে।

তিনি বলেন, সিডওর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো হয়নি। সিডওর জেনারেল রেকমেন্ডেশন-৪০ অনুযায়ী নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও অংশগ্রহণ ৫০:৫০ হওয়া উচিত। তাই শুধু সনদ অনুমোদন নয়, এর কাঠামোগত বাস্তবায়ন ও নির্ধারিত লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রায় ৪০ বছরেও সিডও পুরোপুরি বাস্তবায়িত না হওয়ার কারণ আরও বাস্তবসম্মতভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। সরকারের সদিচ্ছার পাশাপাশি সমাজের বাস্তবতাকেও বিবেচনায় নিতে হবে। বহুত্বকে গুরুত্ব দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা এবং বাস্তবভিত্তিক সমাধান খুঁজে বের করা জরুরি। এ বিষয়ে বর্তমান সরকার আরও উদ্যোগী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, জাতীয় সংসদে বৈষম্যবিরোধী আইন পাস হলে সিডওর দুটি ধারায় সংরক্ষণ রাখার প্রয়োজন হবে না। সংরক্ষণ প্রত্যাহার না করলে সংবিধানে থাকা সমতার নীতিও বাধাগ্রস্ত হবে। সিডওর পূর্ণাঙ্গ অনুমোদন ও বাস্তবায়নের জন্য বাংলাদেশে একটি কার্যকর ‘ফোকাল পয়েন্ট’ থাকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারী-পুরুষের সমতা ও নারীর অধিকার প্রতিষ্ঠায় সিডও একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে নারীর অগ্রগতি হলেও অনেক জায়গায় তারা আবার পিছিয়ে পড়ছেন। নারীর প্রতি নেতিবাচক মনোভাব ও সহিংসতা বাড়ছে। এমন পরিস্থিতিতে সিডওর পূর্ণাঙ্গ বাস্তবায়ন আরও জরুরি।

জাকিয়া কে হাসান বলেন, গত তিন দশক ধরে দেশে-বিদেশে সিডও নিয়ে আলোচনা হলেও কাঠামোবদ্ধভাবে এগোনো সম্ভব হয়নি। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সিডও বাস্তবায়ন কঠিন। সরকার নেতৃত্ব নিলে এ বিষয়ে কার্যকর অগ্রগতি সম্ভব।

অ্যাডভোকেট সালমা আলী বলেন, নতুন গণতান্ত্রিক সরকারের কাছে প্রত্যাশা; আগামী সংসদে সিডওর পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হবে। ভারত ও নেপাল ইতোমধ্যে সনদটির পূর্ণ অনুমোদন দিয়েছে। নারীর ন্যায়বিচারে প্রবেশাধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং সম্পদ-সম্পত্তিতে সমতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

শাহনাজ সুমী বলেন, সিডওর ধারা-২-কে সনদের ‘প্রাণ’ বলা হয়। এ ধারায় বৈষম্যের নিন্দা এবং তা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বৈষম্যমূলক আইন থাকলে তা সংশোধন বা বাতিল এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যক্তিগত পর্যায়ে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

চন্দন লাহিড়ী সিডও সনদের দুটি ধারা থেকে বাংলাদেশের সংরক্ষণ প্রত্যাহারের দাবি জানান।

ইশরাত জাহান ঊর্মি বলেন, নারীর সম্পত্তির অধিকার নিয়ে আলোচনা হলেই সমাজের একটি অংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। অথচ সম্পত্তির অধিকার শুধু অর্থের বিষয় নয়; এর সঙ্গে নারীর দরকষাকষির ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও জড়িত। সংবিধানে নারী-পুরুষের সমতার কথা বলা হলেও বাবার সম্পত্তিতে কন্যার সমঅধিকার নিশ্চিত হয়নি। আইনগতভাবে এ সমস্যার সমাধানের পথ বের করা প্রয়োজন।

আশরাফুন নাহার মিষ্টি বলেন, তুরস্ক ও সৌদি আরবসহ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সিডওর ধারাগুলোতে এমন সংরক্ষণ রাখেনি। বাংলাদেশকে নারীবান্ধব রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সিডওর পূর্ণাঙ্গ বাস্তবায়ন জরুরি।

মুক্ত আলোচনায় গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সেইফগার্ড সাপোর্ট অ্যান্ড রিসোর্স হাবের কান্ট্রি লিড-বাংলাদেশ কাশফিয়া ফিরোজ, বহ্নিশিখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও পরিচালক সামিনা ইয়াসমিন, জেন্ডার বিশেষজ্ঞ ফেরদৌসি সুলতানা, ডা. ফেরদৌস আরা, সেইফগার্ড সাপোর্ট অ্যান্ড রিসোর্স হাবের সেইফগার্ডিং অ্যাডভাইজার ফেরদৌস নাহিদ এবং ইউএনডিপির জেন্ডার অ্যানালিস্ট শামীমা শাম্মীসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা নারীর মানবাধিকার, সম্পদ-সম্পত্তিতে সমঅধিকার এবং নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে সিডও সনদের পূর্ণাঙ্গ অনুমোদন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সামাজিক প্রতিরোধ কমিটির প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ, সহসভাপতি ও সম্পাদকমণ্ডলীর সদস্য, কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সভায় প্রায় ৩০০ জন অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিডও সনদের দুই ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহারের দাবি

সর্বশেষ আপডেট ০৯:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬