নরসিংদীতে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- সর্বশেষ আপডেট ০৮:৫০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 24
নরসিংদীর ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা এবং গণবিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কৃতী শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা, জ্ঞান ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন তারা।
অনুষ্ঠানের শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সংবর্ধনা তুলে দেওয়া হয়।

































