ঢাকা ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৭:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

চট্টগ্রামে সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশা মেরামতের ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরির কারখানা পরিচালনার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র তৈরি, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের অভিযানে একটি অত্যাধুনিক পেনগান, চারটি দেশীয় পিস্তল, পেনগানের ১৮ রাউন্ড গুলি ও পিস্তলের দুটি বুলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থলে আয়োজিত এক স্পট ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত একটি চক্রের বিষয়ে তথ্য পাওয়ার পর হাটহাজারী থানা পুলিশ নজরদারি শুরু করে। তথ্য যাচাইয়ের পর সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকায় অভিযান চালানো হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে পরিচালিত অভিযানে জামাল ও মিস্ত্রি কবিরকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে একটি পেনগান, চারটি দেশীয় পিস্তল, পেনগানের ১৮ রাউন্ড গুলি এবং পিস্তলের দুটি বুলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হাটহাজারীর সরকারহাট বাজারে অবস্থিত ‘ওসমানের সিএনজি অটোরিকশা ওয়ার্কশপের’ আড়ালে অস্ত্র তৈরির তথ্য দেন। পরে এসব অস্ত্র দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করা হতো বলেও তারা জানিয়েছেন।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সরকারহাট বাজারের ওই ওয়ার্কশপে অভিযান চালায় পুলিশ। সেখানে অস্ত্র তৈরির বিভিন্ন আলামত ও সরঞ্জাম পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ওয়ার্কশপের মালিক ওসমানসহ আরও যারা জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চট্টগ্রামে সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা

সর্বশেষ আপডেট ০৭:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬