ঢাকা ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

থানচির পাহাড়ি সড়কে গাড়ি উল্টে চালক নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০২:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 9

থানচির পাহাড়ি সড়কে গাড়ি উল্টে চালক নিহত, আহত ৩

বান্দরবানের থানচিতে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যান্ড স্কুজার গাড়ি উল্টে দেরাজ মিয়া (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন আহত হয়েছেন। তারা অবৈধ পাথর ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) রাতে থানচির তমাতুঙ্গী সড়কের ১০ কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেরাজ মিয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উজিরহাট এলাকার কবির আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ল্যান্ড স্কুজারটি লেমনপাড়া থেকে অবৈধ পাথর ব্যবসায়ীদের নিয়ে থানচির দিকে ফিরছিল। পথে পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক দেরাজ মিয়ার মৃত্যু হয়। গাড়িতে থাকা অপর তিনজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করেন। পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

বান্দরবানের পুলিশ সুপার থা. ওয়াবুল ইসলাম খন্দকার বলেন, থানচিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

থানচির পাহাড়ি সড়কে গাড়ি উল্টে চালক নিহত, আহত ৩

সর্বশেষ আপডেট ০২:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬