ঢাকা ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • সর্বশেষ আপডেট ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 6

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত

মালয়েশিয়ায় কর্মস্থলে ক্রেন দুর্ঘটনায় তাজ উদ্দিন (৪১) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা।

শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ার জহুর বারু শহরের একটি কোম্পানিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজ উদ্দিন দক্ষিণ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

নিহতের ভাগনে ফরহাদ হোসেন খোকন জানান, তাজ উদ্দিন কর্মস্থলে ক্রেনের সাহায্যে মালামাল সরানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ ক্রেন থেকে একটি মালামাল ছিঁড়ে তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় নয় বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান তাজ উদ্দিন। জহুর বারুর একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

তার স্ত্রী ও দুই ছেলে শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় বসবাস করেন। প্রায় তিন মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন তাজ উদ্দিন। দুই মাসের ছুটি শেষে প্রায় এক মাস আগে আবার মালয়েশিয়ায় ফিরে যান। এর এক মাসের মধ্যেই কর্মস্থলের দুর্ঘটনায় তার মৃত্যু হলো।

নিহতের চাচা হাফিজুল হক ফেরদৌস মাস্টার বলেন, পরিবারের সচ্ছলতার আশায় মা, স্ত্রী ও দুই সন্তানকে রেখে দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করছিলেন তাজ উদ্দিন। কর্মস্থলে ক্রেন থেকে মালামাল পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ বলেন, ঘটনাটি তার জানা নেই। তবে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খোঁজ নিয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত

সর্বশেষ আপডেট ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬