শিরোনাম
ওমানে ড্রোন হামলায় ২ বাংলাদেশি শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 236
ওমানের সোহার প্রদেশে একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর তার ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক নিরাপত্তা সূত্রের বরাতে জানায়, ড্রোনটি সোহার প্রদেশের আল-আওয়াহি শিল্প এলাকায় আছড়ে পড়ে। এতে সেখানে কর্মরত দুই প্রবাসী শ্রমিক ঘটনাস্থলেই মারা যান এবং কয়েকজন আহত হন।
খবরে বলা হয়েছে, একই প্রদেশে আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তবে নিহত প্রবাসী শ্রমিকরা কোন দেশের নাগরিক—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


































