ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ১০০ বোতল সিরাপসহ গ্রেপ্তার ২

ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০২:১৩:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 26

সাতক্ষীরায় ১০০ বোতল সিরাপসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্স (Wincerex) সিরাপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে উপজেলার উজিরপুর বাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের (সিপিসি-১) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালীগঞ্জের তেঁতুলিয়া পূর্বপাড়ার নুরুজ্জামান (৪৪) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী উত্তরপাড়ার জাহিদুল ইসলাম (৫১)।

অভিযানে তাঁদের কাছ থেকে ১০০ বোতল উইনকেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা সিরাপ জব্দ করে গ্রেপ্তার দুজনকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এসআরবি-৬-এর সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান জানান, মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরায় ১০০ বোতল সিরাপসহ গ্রেপ্তার ২

সর্বশেষ আপডেট ০২:১৩:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬