ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 11

নরসিংদীর রায়পুরায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা অংশ নেন।

নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতার ঘোষক হিসেবে তাঁর ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক ধারায় তাঁর অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা।

ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। তিনি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আলোচনা পর্ব শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে অংশগ্রহণকারীদের জন্য গণভোজের আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

সর্বশেষ আপডেট ০৭:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬