ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৯৪ বোতল উইনকেরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৬:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 10

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৯৪ বোতল ফেন্সিডিল সদৃশ উইনকেরেক্সসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

সোমবার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খারহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্প সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তি খারহাট গ্রামের বাসিন্দা মো. হোসেন আলী (৩৮)। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামি ও আলামত কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযানে র‍্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৫৯৪ বোতল উইনকেরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

সর্বশেষ আপডেট ০৬:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬