ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ঢাকা রুটে ফ্লাইট স্থগিত এয়ার ইন্ডিয়ার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 34

জ্বালানি ব্যয় বৃদ্ধি ও আকাশপথ ব্যবস্থাপনার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিত সিদ্ধান্ত নিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এর প্রভাব পড়েছে ঢাকা রুটেও।

আগামী জুন থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত এই নতুন সময়সূচি কার্যকর থাকবে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংস্থাটির দাবি, শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল বা সময় পরিবর্তনের ঝামেলা এড়াতেই আগাম সূচি পুনর্বিন্যাস করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী মুম্বাই–ঢাকা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পাশাপাশি দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা কমানো হয়েছে।

দীর্ঘ দূরত্বের রুটেও বড় ধরনের কাটছাঁট এসেছে। দিল্লি–শিকাগো ফ্লাইট আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে টরন্টো ও ভ্যাঙ্কুভার রুটেও ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে। তবে মুম্বাই–নিউয়ার্ক রুটে নিয়মিত দৈনিক ফ্লাইট চালু থাকবে। ইউরোপের প্যারিস, রোম, জুরিখ, ভিয়েনা ও কোপেনহেগেন রুটেও আগের তুলনায় কম ফ্লাইট চলবে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে—এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। বাস্তবে প্রতিমাসে পাঁচ মহাদেশে ১ হাজার ২০০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।

ফ্লাইট বাতিল বা সময় পরিবর্তনের কারণে যাত্রীরা বিকল্প ফ্লাইটে যাত্রা করতে পারবেন, ভ্রমণের তারিখ বদলাতে পারবেন অথবা টিকিটের পুরো অর্থ ফেরত নিতে পারবেন। যাত্রীদের কেবলমাত্র অফিসিয়াল তথ্যসূত্র অনুসরণ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে কারণে ঢাকা রুটে ফ্লাইট স্থগিত এয়ার ইন্ডিয়ার

সর্বশেষ আপডেট ০৫:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬