ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

যশোর প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 62

যশোরে ঘর ভাড়া না দেয়ায় আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি।

চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এ হত্যাকান্ডের বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে অপরাধীকে ধরতে অভিযান শুরু করেছে তারা। নিহত আনিছুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান জয়েন্ট ট্রেডিংয়ের মালিক। তিনি নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ব্যবসায় আনিছুর রহমানের নওয়াপাড়া বাজারে আনিস প্লাজা নামে একটি বহুতল মার্কেট রয়েছে। নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ ‘আনিস প্লাজা’য় একটি দোকান ঘর ভাড়া নিতে চান।

কিন্তু আনিছুর রহমান তাকে ঘর ভাড়া দিতে রাজি হননি। এর জের ধরে শাহ মাহামুদ বুধবার সন্ধ্যা ৭টার দিকে আনিছুর রহমানকে তার বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত আড়াইটার দিকে আনিছুর রহমান মৃত্যুবরণ করেন। আজ সকালে নওয়াপাড়ার বাড়িত তার মরদেহ আনা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অভয়নগর থানার ওসি (তদন্ত) মো: জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহামুদ পলাতক রয়েছেন। অভিযুক্তকে আটক করতে অভিযান চালানো হচ্ছে। এদিকে হত্যাকান্ডের বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

সর্বশেষ আপডেট ০৫:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬