ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোল্লারচরে মাদক, কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৮:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 12

মোল্লারচরে মাদক, কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময়

মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোল্লারচরে মাদক, কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) মুন্সীগঞ্জ থানার উদ্যোগে মোল্লারচর এলাকায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন। সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক নাদিম হোসাইন।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত কমিটির সদস্য, ইমাম, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনায় মাদক, কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তারা। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তব্য দেন চরকিশোরগঞ্জ (মোল্লারচর) এলাকার পঞ্চায়েত কমিটির সদস্য মনির হোসেন মোল্লা, খোকন মিয়া ও আক্তার হোসেন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ জসিম, মোহাম্মদ কবির মোল্লা, মোহাম্মদ সেলিম মিয়া, পল্লিচিকিৎসক কামরুজ্জামান, পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মনিরুজ্জামান এবং বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম নিয়ামত উল্লাহ বক্তব্য দেন।

উত্তর ইসলামপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন জজ মিয়া, মোহাম্মদ মহিউদ্দিন, বুরজাহান, মাসুদ মিয়া ও রায়হান মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন হারুন মোল্লা, তাইজুল ভান্ডারি, মোহাম্মদ স্বাধীন, মো. দেলোয়ার হোসেন, মো. বিল্লাল, আক্তার মোল্লা, দিদার মোল্লা, আবুল হাসান মুন্সিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মুন্সীগঞ্জে মাদক ও অপরাধ প্রতিরোধে পুলিশের ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে আয়োজকেরা জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোল্লারচরে মাদক, কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময়

সর্বশেষ আপডেট ০৮:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬