ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকে সুযোগ

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 132

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকে সুযোগ

জ্বালানি তেল আমদানি ও বিপণনে বেসরকারি খাতকে আরও সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি তেল আমদানির সুযোগ দিতে একটি সাধারণ নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তাঁর দাবি, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দিতে নয়, বরং বাজারে প্রতিযোগিতা বাড়ানো ও জ্বালানি সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকে যুক্ত করার বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও ব্যবসার সুযোগ দেওয়া হবে। ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও জ্বালানি তেল বিক্রি করছে। বাংলাদেশেও যাতে যোগ্য প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা করতে পারে, সে লক্ষ্যেই একটি সাধারণ নীতিমালা করা হচ্ছে।

কোনো নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার অভিযোগ নাকচ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘একটি কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য আমরা এটা করছি না। যাতে সবাই ব্যবসা করতে পারে, সেজন্যই একটি নীতি তৈরি করছি।’

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতের সময় দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অযথা আতঙ্ক তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন মন্ত্রী। তাঁর ভাষ্য, পর্যাপ্ত মজুত থাকার পরও বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা যায়। পরে কালোবাজারি ও অনলাইনভিত্তিক জ্বালানি বিক্রির ঘটনাও সামনে আসে। এ পরিস্থিতির পর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতকে সুযোগ দেওয়া হলে বাজারে প্রতিযোগিতা বাড়বে। একই সঙ্গে জ্বালানি তেলের সরবরাহব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার আন্তরিক বলেও জানান তিনি। গ্যাসের চাপ কমে গেলে শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ও নগদ অর্থপ্রবাহে বড় ধরনের প্রভাব পড়ে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর ফলে ব্যাংকঋণ খেলাপি হওয়ার ঝুঁকিও তৈরি হয়। ‘আমি চাই না, আমাদের জন্য কোনো ব্যবসায়ীর নাম ব্যাংকের লাল খাতায় উঠুক’—বলেন তিনি।

বিদ্যুৎ উৎপাদনে বড় ঘাটতি

সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটের চিত্র তুলে ধরেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা এবং সরবরাহের মধ্যে বড় ধরনের ঘাটতি রয়েছে। এ সংকটের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সংকটে থাকা মানুষের কাছে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় ৩০ হাজার মেগাওয়াট হলেও পর্যাপ্ত জ্বালানি না থাকায় বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হচ্ছে না। দেশীয় উৎপাদন ও আমদানি মিলিয়ে গ্যাসের চাহিদা প্রায় ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন প্রতিবছর প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুট করে কমছে।

এলএনজি আমদানি বাড়ানোর ক্ষেত্রেও অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, অর্থ থাকলেও রাতারাতি এলএনজি আমদানি বাড়ানো সম্ভব নয়। নতুন একটি এফএসআরইউ কার্যকর করতে সাধারণত ৩০ থেকে ৩৬ মাস সময় প্রয়োজন হতে পারে। তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে দুই বছরের কম সময়ে এটি কার্যকর করার।

তৃতীয় ও চতুর্থ এফএসআরইউ নিয়ে কাজ চলছে জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, একই সঙ্গে মাতারবাড়ীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। এ জন্য লেনদেন পরামর্শক নিয়োগে দরপত্র আহ্বান করা হয়েছে এবং টার্মিনাল নির্মাণের জন্য জমিও চিহ্নিত করা হয়েছে।

এলপিজির বাজারেও সরকারি হস্তক্ষেপ

এলপিজির দাম দ্রুত বেড়ে যাওয়ায় সরকার উদ্বিগ্ন বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা দাম নির্ধারণ করলেও ভোক্তারা সব সময় নির্ধারিত দামে এলপিজি কিনতে পারেন না। এ কারণে সরকার বাল্ক এলপিজি আমদানি করে বিদ্যমান অবকাঠামো ও জনবল কাজে লাগিয়ে বাজার স্থিতিশীল করতে চায়।

দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘দিন শেষে দেশীয় উৎপাদন বাড়াতেই হবে।’ ইতোমধ্যে অফশোর বিডিং রাউন্ড চালু হয়েছে, যা নভেম্বরে শেষ হওয়ার কথা। পাশাপাশি অনশোর বিডিং রাউন্ড নিয়েও কাজ চলছে।

দীর্ঘমেয়াদে এলএনজি আমদানি সমাধান নয়

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন। তিনি বলেন, তাৎক্ষণিক সংকট মোকাবিলায় এফএসআরইউ ও এলএনজি আমদানি প্রয়োজন হলেও দীর্ঘমেয়াদে এটি জ্বালানি সংকটের স্থায়ী সমাধান নয়। জ্বালানি সংকটের পাশাপাশি ডলার সংকটও বড় সমস্যা। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে জ্বালানি সংকটের সমাধান কঠিন হবে।

দেশীয় গ্যাসের উৎপাদন দ্রুত বাড়িয়ে অন্তত ২ হাজার এমএমসিএফডির কাছাকাছি ধরে রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা বাড়িয়ে ধীরে ধীরে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমানোর পরামর্শ দেন।

ড. ইজাজের হিসাবে, ২০৩০ সালে দেশে গ্যাসের চাহিদা অন্তত ৪ হাজার ৬০০ এমএমসিএফডি হতে পারে। এ চাহিদা পূরণে নতুন এফএসআরইউ প্রয়োজন হবে। তবে এলএনজি আমদানির জন্য প্রয়োজনীয় ডলার জোগাড় করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক কোম্পানির অংশগ্রহণের পরামর্শ

প্যানেল আলোচনায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় তাৎক্ষণিক কোনো একক সমাধান নেই। গ্যাস উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জ্বালানি আমদানি, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সর্বোচ্চ ব্যবহার এবং দ্রুত ২ থেকে ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা যুক্ত করতে হবে।

বাপেক্সনির্ভর গ্যাস অনুসন্ধান নীতি পুনর্বিবেচনার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রযুক্তি, অভিজ্ঞতা ও বিনিয়োগের ঘাটতি পূরণে আন্তর্জাতিক কোম্পানিকে কাজে লাগানো প্রয়োজন। পুরোনো গ্যাসক্ষেত্রের সম্ভাবনাময় স্তরগুলো উন্নত প্রযুক্তির মাধ্যমে কাজে লাগানোর পাশাপাশি ছাতক গ্যাসক্ষেত্র উন্নয়নের উদ্যোগ নেওয়া যেতে পারে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন সরকারকে আগের ধারাবাহিকতা থেকে বেরিয়ে ‘বিপ্লবী পরিবর্তন’ আনতে হবে। এ খাতের অন্যতম বড় সমস্যা যৌক্তিক মূল্য নির্ধারণ না করা। বিদ্যুৎ উৎপাদনে বেঞ্চমার্ক মূল্য ও বিনিয়োগের শর্ত স্পষ্ট করারও পরামর্শ দেন তিনি।

সব ধরনের জ্বালানি উৎস কাজে লাগানোর আহ্বান

ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, জ্বালানির চাহিদা পূরণে কোনো একটি উৎসের ওপর নির্ভর না করে নবায়নযোগ্য জ্বালানি, তেল-গ্যাস ও এলএনজিসহ সব ধরনের উৎস কাজে লাগাতে হবে। একই সঙ্গে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে আরও বেশি সম্পৃক্ত করার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, জরুরি চাহিদা পূরণে এলএনজি আমদানি বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে মাতারবাড়ীতে বড় স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ করা যেতে পারে। এতে মাতারবাড়ীকে আঞ্চলিক জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে। নতুন জ্বালানি নীতি প্রণয়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করারও আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের (বিপ্পা) সভাপতি ডেভিড হাসনাত বলেন, গ্যাসের ঘাটতির কারণে দেশে প্রায় ৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এ সংকট মোকাবিলায় সর্বোচ্চ দুই বছরের মধ্যে তৃতীয় এফএসআরইউ বাস্তবায়ন করা প্রয়োজন। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণও জরুরি।

সেমিনারে সভাপতিত্ব করেন এফইআরবির চেয়ারম্যান এম আজিজুর রহমান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকে সুযোগ

সর্বশেষ আপডেট ০৭:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬