ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবদী বাসস্ট্যান্ডে মোবাইল কোর্টে ১৪,৫০০ টাকা জরিমানা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 169

নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের পরিচালিত কঠোর মোবাইল কোর্ট অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়, সড়ক দখল, ট্রাফিক আইন অমান্য ও ধূমপানের দায়ে ৭টি মামলায় মোট ১৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া এর সদয় নির্দেশনায় শনিবার (৩০ মে ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা–সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সদর আসমা জাহান সরকারের উপস্থিতিতে মহাসড়কে চলাচলকারী বাস, হাইয়েস, প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার কাগজপত্র এবং সার্বিক আইনানুগতা যাচাই করা হয়।

এ সময় যাত্রীদের সরাসরি অভিযোগের ভিত্তিতে দেখা যায়, ঝিনাইদহগামী এক যাত্রীর কাছ থেকে নির্ধারিত ৯০০ টাকার পরিবর্তে ১,০০০ টাকা ভাড়া আদায় করা হয়েছে। এ অনিয়মের দায়ে মামুন পরিবহনের টিকিট কাউন্টার মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া পৌরসভার সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ২টি মামলায় মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৩টি মামলায় ৭ হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী ১টি মামলায় ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

সব মিলিয়ে ৭টি মামলায় মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সদর আসমা জাহান সরকার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল। অভিযানে মাধবদী থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার বলেন, “যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়, সড়ক দখল এবং আইন অমান্যের মতো অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাধবদী বাসস্ট্যান্ডে মোবাইল কোর্টে ১৪,৫০০ টাকা জরিমানা

সর্বশেষ আপডেট ০৭:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬