ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেদরগঞ্জে হোটেলকক্ষ থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ১১:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 47

ভেদরগঞ্জে হোটেলকক্ষ থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জে ঢাকা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে আবুল বাশার তালুকদার (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভেদরগঞ্জ থানা ব্রিজসংলগ্ন হোটেলটির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে হোটেল মালিক আতাউর রহমান হোসেন পলাতক রয়েছেন।

আবুল বাশার তালুকদার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেউলিয়াবাড়ি গ্রামের মৃত জোনাব আলী তালুকদারের ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার ৮২ নম্বর খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৮ অক্টোবর) সকালে গাজীপুরের নিজ বাড়ি থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে তাঁর দাদার বাড়ির উদ্দেশে রওনা হন আবুল বাশার। এরপর তাঁর মোবাইল ফোন থেকে স্ত্রীকে কল করে চিকিৎসার কথা বলে দুই হাজার টাকা দাবি করা হয়। স্ত্রী তাঁকে কোথায় আছেন জানতে চেয়ে সরাসরি গিয়ে চিকিৎসা করানোর কথা বলেন। পরে ওই ফোন থেকে তাঁকে শুয়ে থাকা অবস্থায় একটি ছবিও পাঠানো হয় বলে পরিবারের দাবি।

পরিবারের অভিযোগ, টাকা না দিলে তাঁর মরদেহ খুঁজে পাওয়া যাবে না বলে হুমকি দেন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এরপর একাধিকবার ফোন করা হলেও কেউ কল রিসিভ করেননি।

পরে পরিবারের সদস্যরা গাজীপুরের স্থানীয় থানায় অভিযোগ করতে গেলে মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে ভেদরগঞ্জে তাঁর অবস্থান পাওয়া যায়। বিষয়টি ভেদরগঞ্জ থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঢাকা আবাসিক হোটেলের কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

আবুল বাশারের ভাগিনা কবির হোসেন জানান, তাঁর মামা রোববার সকালে গাজীপুর থেকে শরীয়তপুরে দাদার বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। রোববার থেকে তিনি বন্ধুর বাড়িতে থাকার কথা জানাচ্ছিলেন। তবে সোমবার তাঁর মোবাইল ফোন থেকে অন্য একজন দুই দফায় চিকিৎসার কথা বলে টাকা দাবি করেন। টাকা না দিলে মরদেহ খুঁজে পাওয়া যাবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন কবির।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঢাকা আবাসিক হোটেল থেকে আবুল বাশার তালুকদার নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্রাইম সিনের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষকের মৃত্যুর প্রকৃত কারণ এবং টাকা দাবির সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভেদরগঞ্জে হোটেলকক্ষ থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ১১:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬