ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
  • সর্বশেষ আপডেট ১২:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 14

নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন; নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত নজরুল ইসলাম শান্ত জানান, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন নারীসহ তারা একটি গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও ধারণ করতে যাচ্ছিলেন। পথে পেছন থেকে তাদের মোটরসাইকেল লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান এবং পাঁচজন গুলিবিদ্ধ হন।

নজরুলের দাবি, হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে তিনি চিনতে পেরেছেন। এ সময় পিচ্চি রিয়াদ তাকে জামায়াত-শিবির করেন বলে মন্তব্য করে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকিও দেয় বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্রগুলো বলছে, হারুন ও রায়হানের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। সেই বিরোধের জেরে হামলাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূলত রায়হানের লোকজন মনে করে হামলাকারীরা তাদের ওপর গুলি চালিয়েছে বলে স্থানীয়দের দাবি।

অভিযোগের বিষয়ে জানতে হারুন ও পিচ্চি রিয়াদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে গুলি করা হলে তিনজন ছররা গুলিতে আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

সর্বশেষ আপডেট ১২:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬