ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:২৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 96

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দারুণ জয়ের পর দ্বিতীয় টেস্ট ঘিরে বাংলাদেশি সমর্থকদের আগ্রহও বাড়ছে। আগামী ২২ আগস্ট শুরু হতে যাওয়া ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে।

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

ম্যাকাইয়ের এই মাঠে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক পুরুষ টেস্ট ম্যাচ আয়োজন করা হচ্ছে। ফলে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে ইতিহাসে নাম লেখাতে যাচ্ছে শহরটি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, অস্ট্রেলিয়ায় সাধারণত আগস্টে টেস্ট ক্রিকেট আয়োজন করা হয় না। তবে উত্তরাঞ্চলে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক দর্শকদের আগ্রহ বেশ প্রশংসনীয়।

ম্যাচটি ঘিরে আশাবাদী কুইন্সল্যান্ড সরকার ও ম্যাকাইয়ের স্থানীয় কাউন্সিলও। তাদের মতে, টেস্ট ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

২২ আগস্ট শুরু হয়ে টেস্টটি চলবে ২৬ আগস্ট পর্যন্ত। প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচের খেলা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

সর্বশেষ আপডেট ১২:২৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬