ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি ব্যয়ে সাশ্রয়ী হবে সরকার: প্রধানমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 100

সরকারি ব্যয়ে সাশ্রয়ী হবে সরকার: প্রধানমন্ত্রী

রাজস্ব আহরণের পাশাপাশি সরকারি ব্যয়ে সাশ্রয়ী হওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের অপ্রয়োজনীয় খাতের ব্যয় কমানোর চেষ্টা চলছে। তবে দেশের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ খাতে ব্যয়ের ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করা হবে না।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় খাতে সরকারি ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দেশের প্রয়োজনীয় খাতগুলোতে যথাযথভাবে অর্থ ব্যয় করা হবে।

তিনি বলেন, ‘যার যা কাজ, সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।’

রাজস্ব সম্মেলনে দেশের রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং অর্থনীতির প্রয়োজনীয় রাজস্ব সংস্থান নিশ্চিত করাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাজস্ব ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে, তা দূর করাই বর্তমানে বড় চ্যালেঞ্জ। কার্যকর ও জনবান্ধব কর ব্যবস্থাপনার মাধ্যমে এ বিভ্রান্তি কাটিয়ে রাজস্ব আহরণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরকারি ব্যয়ে সাশ্রয়ী হবে সরকার: প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ১২:১৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬