ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা নাহিদের

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৯:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 50

নরসিংদী শহরে চাঁদাবাজি, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে এক অভিযানে চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের ঘটনাকে ঘিরে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।

নরসিংদী পৌর এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারি ও নানা ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি এবং নরসিংদী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সিদ্দিকুর রহমান নাহিদ। তিনি নগরীর শান্তি-শৃঙ্খলা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি নরসিংদী বড় বাজার এলাকায় একটি অভিযানে চাঁদাবাজির অভিযোগে রাহাত নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়।

ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে বাজারের কয়েকজন ব্যবসায়ী চাঁদাবাজির শিকার হয়ে আসছিলেন। এ ঘটনায় থানায় মামলাও হয়েছিল, তবে অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা জেলা ছাত্রদল সভাপতির সহযোগিতা কামনা করেন।

অভিযোগ পাওয়ার পর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করা হয় বলে জানান সিদ্দিকুর রহমান নাহিদ। এ সময় তিনি বলেন, নরসিংদীতে চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো স্থান নেই। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীদের রক্ষা করা হবে না। দলীয় কোনো নেতা-কর্মী চাঁদাবাজি, দখলদারি বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অপরাধীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে নাহিদের ভূমিকা প্রশংসিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা নাহিদের

সর্বশেষ আপডেট ০৯:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬