ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দল থেকে বহিষ্কারের পর বিএনপি নেতা লিখলেন-আলহামদুলিল্লাহ

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৩:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 28

দল থেকে বহিষ্কারের পর বিএনপি নেতা লিখলেন-আলহামদুলিল্লাহ

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পদ ও দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এদিকে বহিষ্কারের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে মতিউর রহমান সাগর লেখেন, ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল-আলহামদুলিল্লাহ।’

দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বুধবার (৭ অক্টোবর) জেলা বিএনপি এ সিদ্ধান্ত নেয়। জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

সর্বশেষ নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সাগরের বিরুদ্ধে। নির্বাচনী বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে বিরোধের পর থানায় গিয়ে ওসির সঙ্গে বাগবিতণ্ডার সময় তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, সাগরের বিরুদ্ধে একাধিকবার দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠায় গত ২৮ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে একই ধরনের অভিযোগ অব্যাহত থাকায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

এর আগে নড়িয়ায় বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে হাতাহাতি এবং তাকে থানায় নেওয়ার চেষ্টা, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগও সাগরের বিরুদ্ধে ওঠে। এসব ঘটনায় তার বিরুদ্ধে অন্তত ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বহিষ্কারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাগর বলেন, তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং অভিযোগগুলোর ব্যাখ্যা দিতে পারলে বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে বলে তিনি আশাবাদী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দল থেকে বহিষ্কারের পর বিএনপি নেতা লিখলেন-আলহামদুলিল্লাহ

সর্বশেষ আপডেট ০৩:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬