ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার তায়কোয়ানডোয় পদকজয়ীদের সংবর্ধনা

ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০২:৩৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 170

সাতক্ষীরার তায়কোয়ানডোয় পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জিতেছে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাব। সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা টেনিস গ্রাউন্ডে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফাইট জুনিয়র ও সিনিয়র বিভাগে অংশ নেন সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের খেলোয়াড়রা। মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা টেনিস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুর ওয়ারেশ খান চৌধুরী, এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান উজ্জ্বল ও ক্রিয়েটিভের পরিচালক ফিরোজ আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের সভাপতি তানজিম কালাম তমাল।

পদকজয়ী খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিরা অভিনন্দন জানান। একই সঙ্গে জাতীয় পর্যায়ে তাদের আরও সাফল্য কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরার তায়কোয়ানডোয় পদকজয়ীদের সংবর্ধনা

সর্বশেষ আপডেট ০২:৩৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬