ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীনেশ-ধীরাজ বৈঠকে বাংলাদেশ ইস্যু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 142

দীনেশ-ধীরাজ বৈঠকে বাংলাদেশ ইস্যু

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সহযোগিতা এবং দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

দীনেশ ত্রিবেদীর দিল্লি সফর এমন এক সময়ে হলো, যখন শেখ হাসিনার ভারতে অবস্থান, তার প্রত্যর্পণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা-নয়াদিল্লির সম্পর্ক ঘিরে নতুন করে আলোচনা চলছে। এর আগে দিল্লি সফরের দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেন দীনেশ ত্রিবেদী।

এর আগে গত শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে শেখ হাসিনার ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে যাওয়ার প্রসঙ্গে মন্তব্য করেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতীয় বিমান বাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতির কারণে তিনি ভারতে এসেছিলেন এবং প্রতিবেশী দেশ হিসেবে ওই বাস্তবতা গ্রহণ করা ছাড়া ভারতের সামনে খুব বেশি বিকল্প ছিল না।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দীনেশ ত্রিবেদীর এ বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনার ভারতে যাওয়ার ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির ফল হিসেবে তুলে ধরার চেষ্টা থাকতে পারে। একই সঙ্গে সামরিক বাহিনী তাকে ভারতে নিয়ে যায়নি—এ বিষয়টি স্পষ্ট করে ভারত তার নিজের অবস্থানও তুলে ধরতে চাইছে বলে মনে করছেন কেউ কেউ।

দীনেশ ত্রিবেদীর বক্তব্যকে ২০২৪ সালের ৬ আগস্ট ভারতের সংসদের রাজ্যসভায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দেওয়া বক্তব্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। ফলে তার সাম্প্রতিক মন্তব্য এবং দিল্লিতে ভারতের শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক; দুই ঘটনাই বর্তমান বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্ব পাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীনেশ-ধীরাজ বৈঠকে বাংলাদেশ ইস্যু

সর্বশেষ আপডেট ১২:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬