ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে

দুইদিন পর ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা চালু

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 17

বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা চালু

দুই দিন বন্ধ থাকার পর কিউ-ক্যাশের আওতাধীন প্রায় ৩০টি ব্যাংকের এটিএম, কার্ডসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা চালু হয়েছে। পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কিউ-ক্যাশ জানায়, তাদের আওতাধীন সব সেবা স্বাভাবিকভাবে চালু রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতো কার্ড ও এটিএমসহ বিভিন্ন মাধ্যমে লেনদেন করতে পারবেন।

এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পিওএস মেশিন ও কার্ডভিত্তিক লেনদেনসহ বেশ কিছু সেবা ব্যাহত হয়।

সে সময় ব্যাংকগুলোর পক্ষ থেকে গ্রাহকদের এসএমএসে জানানো হয়েছিল, ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা চালু হতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই কিউ-ক্যাশের আওতাধীন সেবাগুলো সচল করা হলো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে

দুইদিন পর ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা চালু

সর্বশেষ আপডেট ০৩:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬