বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল: বাংলাদেশ ব্যাংক
- সর্বশেষ আপডেট ০৭:০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 5
বাংলা কিউআরে লেনদেন জনপ্রিয় করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাতিল করা হয়েছে মার্চেন্ট ফি।
এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের লেনদেনের বিপরীতে কোনো ফি পরিশোধ করতে হবে না, বরং ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে মিলবে প্রণোদনা।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিক্রেতা তথা মার্চেন্টসহ টাকা পরিশোধ ব্যবস্থায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট হারে প্রণোদনা দেয়া হবে। এক্ষেত্রে প্রতি ১০০ টাকা লেনদেনের বিপরীতে ১০ পয়সা পাবে একুয়ারিং প্রতিষ্ঠান। আর ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ২০ পয়সা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, মার্চেন্ট পেমেন্ট সহজ করা এবং ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য ও সেবা বিক্রেতাদের ডিজিটাল পেমেন্টের আওতায় এনে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।































