ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১০ এয়ারবাস কিনতে আজ চুক্তি করবে বিমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 8

এয়ারবাস

বহর সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে ১০টি নতুন উড়োজাহাজ কিনতে ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে আজ বুধবার (৭ অক্টোবর) চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনার পাশাপাশি এ চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদে বহর আরও বড় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির আওতায় বিমানের বহরে চারটি এ৩৫০-৯০০ ওয়াইড-বডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারো-বডি উড়োজাহাজ যুক্ত হবে।

চুক্তিতে এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর উপস্থিত থাকবেন।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জানিয়েছিলেন, অক্টোবরের মধ্যেই এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন করা হবে।

বিমানের পরিকল্পনা অনুযায়ী, চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ ভবিষ্যতে দূরপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহার করা হবে। আর ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে পরিচালনার কাজে ব্যবহৃত হবে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে বিমানের বহরের সক্ষমতা ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১০ এয়ারবাস কিনতে আজ চুক্তি করবে বিমান

সর্বশেষ আপডেট ১২:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬