ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সার ডিলার নীতিমালা বহাল, বাধা নেই বিতরণে

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 10

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল

একই পরিবারের একাধিক ব্যক্তি সার ডিলারশিপ নিতে পারবেন না; সরকারের এমন বিধান রেখে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বুধবার (৭ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

আদালতের আদেশের ফলে নতুন নীতিমালা অনুযায়ী সার বিতরণে সরকারের কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

সারের কৃত্রিম সংকট নিরসন, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি এবং পারিবারিক একচেটিয়া প্রভাব বন্ধের লক্ষ্যেই গত ২৭ আগস্ট নতুন নীতিমালা প্রণয়ন করে সরকার।

নীতিমালাটি চ্যালেঞ্জ করে সার ডিলাররা হাইকোর্টে রিট করেন। পরে হাইকোর্ট নীতিমালার ওপর স্থিতাবস্থা জারি করেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে গেলে বুধবার হাইকোর্টের স্থিতাবস্থা স্থগিত করে নতুন নীতিমালা বহাল রাখা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সার ডিলার নীতিমালা বহাল, বাধা নেই বিতরণে

সর্বশেষ আপডেট ০২:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬