ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের সহযোগিতায় বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 31

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা কাটিয়ে নতুন সম্ভাবনার পথে হাঁটছে বগুড়া। আন্তর্জাতিক মানের বিমানবন্দর, তুরস্কের সহযোগিতায় ড্রোন কারখানা, নতুন রেলপথ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- একের পর এক বড় প্রকল্পের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিন বগুড়ার উন্নয়ন কার্যত থমকে ছিল। এখন প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেই ঘাটতি দ্রুত পূরণ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। একই সঙ্গে সেখানে উত্তরাঞ্চলের প্রথম বিমান বাহিনীর বিমানঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন যুদ্ধবিমানও এই ঘাঁটিতে যুক্ত হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে সংসদে জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন নির্মাণ কারখানা গড়ে তোলা হবে।

বগুড়ার শিক্ষাখাতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা বগুড়া বিশ্ববিদ্যালয়কে নতুন আইনের মাধ্যমে ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ হিসেবে গড়ে তোলা হবে। এ সংক্রান্ত আইন ইতোমধ্যে সংসদে উপস্থাপন করা হয়েছে।

উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত ৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের কাজও শুরু হয়েছে বলে জানান তিনি। ডিপিপি অনুমোদন ও জমি অধিগ্রহণ শেষ হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে সময়, খরচ ও যোগাযোগ- সব ক্ষেত্রেই বড় সুবিধা মিলবে।

উপজেলা ও ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে সমালোচনার জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিতর্কিত নামগুলো পরিবর্তন করা হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমি তৃণমূল থেকে উঠে এসেছি। কাজ করার সুযোগ দিন। শুরুতেই টার্গেট করলে নিজের সক্ষমতা প্রমাণের সুযোগ পাব না।”

নিজের সম্পদ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, নির্বাচনী হলফনামায় সব তথ্যই প্রকাশ করা হয়েছে। তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ না করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরও জানান, নতুন অর্থবছরের বাজেটে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন আয়োজনের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তুরস্কের সহযোগিতায় বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা

সর্বশেষ আপডেট ০৩:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬