ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 37

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাতে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন।

কারা সূত্র জানায়, আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর সংশ্লিষ্ট নথিপত্র কারাগারে পৌঁছায়। পরে নিয়ম অনুযায়ী কাগজপত্র যাচাই-বাছাই শেষে রাত ১০টা ১০ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।

কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, জামিনের কাগজ হাতে পাওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সেলিনা হায়াৎ আইভীকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৯ মে নারায়ণগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া ৯টি হত্যা মামলা, ২টি হত্যাচেষ্টা মামলা এবং গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা রয়েছে।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের নির্দেশে তিনি জামিনে মুক্তি পেলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

সর্বশেষ আপডেট ১১:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬