ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 155

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাংলাদেশ দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে কুয়েতের আকাশসীমায় সাম্প্রতিক সময়ে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হন। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন।

বাংলাদেশ দূতাবাস, কুয়েত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আহত বাংলাদেশিদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে দূতাবাস নিয়মিত খোঁজখবর রাখছে।

দূতাবাস কুয়েতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী রকেট বা ড্রোন হামলার ঘটনা এবং প্রতিরোধ কার্যক্রমের ছবি বা ভিডিও ধারণ ও প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে, কারণ এসব কর্মকাণ্ড দেশটির আইনে দণ্ডনীয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের রক্তদান এবং অন্যদেরও উৎসাহিত করার আহ্বান জানিয়েছে দূতাবাস।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি

সর্বশেষ আপডেট ১০:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬