ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের দাম বাড়ায় জামায়াতের বিক্ষোভ বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 10

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জুন) ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটি এই মূল্যবৃদ্ধিকে গণবিরোধী ও অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা সাধারণ মানুষের স্বার্থবিরোধী।

বিবৃতিতে দাবি করা হয়, নিত্যপণ্যের উচ্চমূল্যের চাপে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ এমনিতেই সংকটে রয়েছে। এর মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর নতুন চাপ সৃষ্টি করবে। জামায়াতের মতে, এই সিদ্ধান্ত শিল্প, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের উৎপাদন ব্যয় বাড়াবে এবং বাজারে পণ্যমূল্যের আরও ঊর্ধ্বগতি ঘটাবে।

দলটি অভিযোগ করেছে, বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও ক্যাপাসিটি চার্জের আর্থিক বোঝা জনগণের ওপর চাপিয়ে দিতেই এই মূল্যবৃদ্ধি করা হয়েছে। তারা অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অপচয় বন্ধের দাবি জানিয়েছে।

এ দাবিতে ৪ জুন বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিদ্যুতের দাম বাড়ায় জামায়াতের বিক্ষোভ বৃহস্পতিবার

সর্বশেষ আপডেট ১০:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬