ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 58

দিল্লির মালব্য নগরের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

বুধবার বাংলাদেশ হাইকমিশন জানায়, দিল্লির মালব্য নগরের অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন সাকেতের ম্যাক্স হাসপাতালে এবং দুজন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ‘লেমন গ্রিন’ রেস্তোরাঁ ও ‘ফ্লোরিশ স্টে বি’ হোটেল থাকা ভবনটিতে বুধবার সকাল ৮টা ৪৮ মিনিটে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় অনেক অতিথি ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে আফ্রিকার কয়েকটি দেশের নাগরিকও রয়েছেন।

দিল্লির উপপুলিশ কমিশনার অনন্ত মিত্তাল জানান, উদ্ধার অভিযানে ৪০ জনের বেশি মানুষকে ভবন থেকে বের করা হয়েছে। বর্তমানে ১৩ জন আহত ব্যক্তি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।

ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে সহায়তা ঘোষণা করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ হাইকমিশন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উদ্ধারকর্মীদের প্রশংসা করেছে এবং আহত বাংলাদেশিদের দ্রুত সুস্থতার জন্য কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত

সর্বশেষ আপডেট ১১:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬