ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধমক-পি‌টিয়ে ক্ষমতায় থাকা যায় না: ফখরুল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 5

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়ভীতি ও দমন-পীড়নের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়। জনগণের আস্থা অর্জনই টিকে থাকার একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি।

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধনের পর বুধবার (৩ জুন) কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনায় এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, অতীতের নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ না পেলেও এবারের নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে। জনগণ বিএনপি ও তারেক রহমানের প্রতি আস্থা রেখেই ভোট দিয়েছে বলেও দাবি করেন তিনি।

ফখরুল বলেন, বিগত সরকারের সময়ে মানুষের স্বাধীনতা সংকুচিত হয়েছিল। তারা ধমক ও পিটুনির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চাইলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার টিকে থাকতে পারে না।

তিনি দেশের ইতিহাস স্মরণ করে বলেন, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থান জাতির গুরুত্বপূর্ণ অর্জন, যা কখনো ভুলে যাওয়ার সুযোগ নেই।

শিক্ষা প্রসঙ্গে তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, শুধু সাধারণ শিক্ষার ওপর নির্ভর না করে সন্তানদের দক্ষতাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে। কারণ উচ্চশিক্ষা অর্জনের পরও অনেক তরুণ চাকরি পাচ্ছে না।

মন্ত্রী আরও জানান, বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিন মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধমক-পি‌টিয়ে ক্ষমতায় থাকা যায় না: ফখরুল

সর্বশেষ আপডেট ১০:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬