ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মে মাসে রপ্তানি নিম্নমুখী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 8

টানা কয়েক মাসের ওঠানামার মধ্যে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত থাকলেও মে মাসে আবারও ধাক্কা খেয়েছে দেশের রপ্তানি খাত। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি কমে যাওয়ায় সামগ্রিক রপ্তানি আয়ও নিম্নমুখী হয়েছে।

সদ্য সমাপ্ত মে মাসে দেশের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশের বেশি কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বুধবার (৩ জুন ২০২৬) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানায়। সেখানে দেখা যায়, আলোচিত মাসে তৈরি পোশাক খাতেই প্রায় ৮ শতাংশ পতন হয়েছে, যা পুরো রপ্তানি খাতকে টেনে নিচে নামিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে দেশের মোট রপ্তানি দাঁড়িয়েছে ৪.৪০ বিলিয়ন ডলারে, যেখানে গত বছরের একই মাসে ছিল ৪.৭৪ বিলিয়ন ডলার। একই সময়ে তৈরি পোশাক রপ্তানি কমে ৩.৫৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা আগের বছরের মে মাসে ছিল ৩.৯২ বিলিয়ন ডলার।

চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে মোট রপ্তানি আয়ও ২.৫৫ শতাংশ কমে ৪৩.৮০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৪৪.৯৫ বিলিয়ন ডলার।

একই সময়ে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩৫.৩১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ৩.৪১ শতাংশ কম। ওই সময়ে আয় ছিল ৩৬.৫৬ বিলিয়ন ডলার।

উল্লেখযোগ্যভাবে, টানা আট মাস পতনের পর এপ্রিল মাসে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেলেও মে মাসে সেই গতি ধরে রাখা যায়নি। ফলে রপ্তানি খাতের পুনরুদ্ধার নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মে মাসে রপ্তানি নিম্নমুখী

সর্বশেষ আপডেট ০৮:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬