ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 44

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে ভবিষ্যতে সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং পারমাণবিক ইস্যুতেও অগ্রগতি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি চলমান আলোচনা প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছেন। ‘পড ফোর্স ওয়ান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে বোঝাপড়া বাড়ছে এবং পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতে তাদের মধ্যে সরাসরি বৈঠকও হতে পারে।

ট্রাম্পের ভাষ্য, খামেনির প্রতি সবাই যথেষ্ট সম্মান প্রদর্শন করেন এবং আলোচনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, সবকিছু কীভাবে এগোয় তার ওপর নির্ভর করলেও একসময় তাদের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্প দাবি করেন, তেহরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে, যা আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে ভবিষ্যতে অবস্থান পরিবর্তনের আশঙ্কাও তিনি উড়িয়ে দেননি।

যুদ্ধবিরতি ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে আশাবাদী ট্রাম্প বলেন, আলোচনা দ্রুত এগোচ্ছে এবং শিগগিরই ইতিবাচক ফলাফল দেখা যেতে পারে।

হরমুজ প্রণালি অবরোধের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হতে পারে, তবে তার ধারণা সংকটের সমাধান দ্রুতই হয়ে যাবে এবং অবরোধের ঝুঁকি তুলনামূলক কম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

সর্বশেষ আপডেট ১০:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬