ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কিচেন কেবিনেটে ছিলেন না, দাবি আসিফের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 5

সাবেক অন্তর্বর্তী সরকারের কথিত ‘কিচেন কেবিনেট’ বিতর্কে নিজের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ও বিসিবি নির্বাচন নিয়েও বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি।

সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্যের পর অন্তর্বর্তী সরকারের ভেতরে ‘কিচেন কেবিনেট’ ছিল কি না—তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এ বিতর্কে ছাত্রনেতা থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামও আলোচনায় আসে।

তবে মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ দাবি করেন, তিনি ওই কিচেন কেবিনেটের সদস্য ছিলেন না।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তির আলোচনা হয়েছে, সেখানে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না। এমনকি এ বিষয়ে এনসিপির সঙ্গেও আলোচনা হয়নি বলে দাবি করেন তিনি।

আসিফ মাহমুদের অভিযোগ, তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন। তার ভাষ্য, চুক্তিটি তারেক রহমানের উদ্যোগে হয়েছে। বিএনপি চাইলে সেটি সংশোধন বা বাতিলও করতে পারে।

রাজনৈতিক প্রসঙ্গের বাইরে গিয়ে বিসিবি নির্বাচন নিয়েও কথা বলেন সাবেক ক্রীড়া উপদেষ্টা। তার দাবি, এবারের বিসিবি নির্বাচনে অধিকাংশ কাউন্সিলর ব্যক্তিগত যোগ্যতায় নয়, পারিবারিক পরিচয়ে নির্বাচিত হয়েছেন। এতে ক্রীড়াঙ্গনে পরিবারতন্ত্র জোরদার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিচেন কেবিনেটে ছিলেন না, দাবি আসিফের

সর্বশেষ আপডেট ০৮:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬