ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় প্রবেশে আইএইএ-কে না করেছে ইরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 11

যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হওয়া পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-কে আপাতত প্রবেশাধিকার দেবে না ইরান। তেহরান জানিয়েছে, চূড়ান্ত সমঝোতা ও সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে না।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠক এবং ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।

বুধবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, সুইজারল্যান্ডের বুর্গেনস্টক বৈঠকের সময় গ্রোসি সাক্ষাতের অনুরোধ করলেও তার সঙ্গে কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুদ্ধের সময় হামলার শিকার হওয়া পারমাণবিক স্থাপনা কিংবা সংশ্লিষ্ট উপকরণে আইএইএকে প্রবেশের অনুমতি দেওয়ার কোনো পরিকল্পনা বর্তমানে নেই।

গারিবাবাদির ভাষ্য, এসব বিষয় কেবল একটি চূড়ান্ত সমঝোতার অংশ হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি অপর পক্ষকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রচারণা চালিয়ে কোনো পক্ষ তাদের কাঙ্ক্ষিত নীতি বাস্তবায়ন করতে পারবে না। ইরান জাতীয় স্বার্থ ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় প্রবেশে আইএইএ-কে না করেছে ইরান

সর্বশেষ আপডেট ১০:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬