ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫
- সর্বশেষ আপডেট ১২:০৪:০০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / 156
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেছে পেন্টাগন। গত শুক্রবার (৩ এপ্রিল) পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, এই লড়াইয়ে এখন পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সৈন্য নিহত হয়েছেন এবং আহত সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৫ জনে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরের এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে রণক্ষেত্রে উত্তেজনা ক্রমাগত বাড়ছে।
পেন্টাগনের তথ্যমতে, আহতদের মধ্যে বড় একটি অংশই মার্কিন স্থলবাহিনীর সদস্য। মোট ৩৬৫ জন আহতের মধ্যে ২৪৭ জনই ইউএস আর্মির। এছাড়া এই তালিকায় নৌবাহিনীর ৬৩ জন নাবিক, বিমান বাহিনীর ৩৬ জন বৈমানিক এবং মেরিন কর্পসের ১৯ জন সদস্য রয়েছেন। তবে শুক্রবার দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় যারা হতাহত হয়েছেন, তাদের এই হিসাবের মধ্যে ধরা হয়েছে কি না তা এখনো নিশ্চিত করেনি পেন্টাগন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
সূত্র: আল জাজিরা,





































