ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতা নয়নকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৪:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 5

যুবদল নেতা নয়নকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি শামছুল হক। ঢাকায় বসে নয়নের কর্মকাণ্ডের জবাব গোপালগঞ্জে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) সকালে লকডাউন কর্মসূচি ঘিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শামছুল হক।

তিনি বলেন, ‘ঢাকায় বসে যুবদলের নয়ন যে অপকর্ম করছেন, গোপালগঞ্জে এলে তার চেয়ে দ্বিগুণভাবে জবাব দেওয়া হবে। আপনার যদি সেই সক্ষমতা ও সৎসাহস থাকে, তাহলে আপনি গোপালগঞ্জে আসেন।’

আশপাশের জেলার ছাত্রদলের নেতা-কর্মীরা কেন্দ্রের নির্দেশনা পেলে গোপালগঞ্জে আসার কথা বলছেন উল্লেখ করে শামছুল হক বলেন, তাঁদের টুঙ্গিপাড়ায় আসার আহ্বান জানাচ্ছেন তিনি। টুঙ্গিপাড়ার মানুষ শান্তিপ্রিয় এবং অতিথি আপ্যায়নে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব নয়নকে উদ্দেশ করে শামছুল হক আরও বলেন, ঢাকায় বসে তিনি যেসব কর্মকাণ্ড করছেন, গোপালগঞ্জে এলে তার দ্বিগুণ জবাব দেওয়া হবে। তবে নয়নের গোপালগঞ্জে আসার সক্ষমতা নেই বলেও দাবি করেন তিনি।

এ সময় টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান, ছাত্রলীগ নেতা সম্রাটসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুবদল নেতা নয়নকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ

সর্বশেষ আপডেট ০৪:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬